বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩লক্ষ টাকা দাবি।

রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশি নতুনবাজারে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) রাতে কোন একসময়ে চোরচক্র তালা ভেংঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।  স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার কাছ থেকে জানা গেছে, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেংঙে ভিতরে ঢুকে নগদ টাকা, টিভি,ভারতীয় দামী কোম্পানীর বিভিন্ন প্রকার শ্যাম্পু,সাবান, তৈলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। 

সেলিম সরকার বলেন,বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭/৮ হাজার টাকাসহ ভারতীয়  দামি কোম্পানি শ্যাম্পু,সাবান,বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মুহিদুল,মালেক সরকার,বক্কার দর্জি ও সামাদ এর দোকানীও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।থানায় গিয়ে অভিযোগ দিবেন বলেও জানান তিনি।

দোকান মালিক সূত্রে,,সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম ও সেলিম সরকার,মালেক সরকার,বক্কার দর্জি,সামাদ চা ষ্টোল।

পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এবিষয়ে, বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন,চুরির ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago