যশোরে ছাত্রকে শাসন করায় শিক্ষকের মাথা ফাটালেন ছাত্রের বাবা!

যশোরের অভয়নগরে ছাত্রকে শাসন করায় হাফেজ মাওলানা রফিকুল ইসলাম (২৩) নামের এক শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রের বাবা জাহাঙ্গীর শেখের (৪৫) বিরুদ্ধে। অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। 

ঘটনাটি ঘটেছে গত রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদ মাদরাসায়। তবে বিষয়টি সোমবার আলোচনায় এসেছে।

ভুক্তভোগী মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের শাহজাহান ফারাজীর ছেলে। 

জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর শেখের ছেলে বিল্লাল হোসেন (৯) দীর্ঘদিন ধরে মাদরাসায় পড়ালেখা করছে। তবে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার কোনো উন্নতি হচ্ছিল না। এমতাবস্থায় ছেলেকে শাসনের মধ্যে রেখে পড়া আদায় করতে বলেন ছাত্র বিল্লালের বাবা জাহাঙ্গীর। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি পড়া না পারার কারণে ছাত্র বিল্লালকে শাসন করেন শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় তাকে ৩-৪টি লাঠির আঘাতও করা হয়। ফলে রেগে যান জাহাঙ্গীর শেখ।

রোববার বিকেলে মোটরসাইকেলযোগে এসে আচমকা শিক্ষকের ওপর হামলা চালান তিনি। এ সময় মাথা ফেটে গুরুতর আহত হন শিক্ষক রফিকুল ইসলাম। পরে মাদরাসার ছাত্র-শিক্ষকরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান সবুজ বলেন, গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথা ফেটে গেছে। ১৪টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। অভিযুক্ত জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, একজন শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার খবর পেয়েছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

60 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago