খুলনায় ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ১

খুলনায় রেলক্রসিংয়ে ওপর আটকে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার রাত ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক রেল লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠার পর বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাত সাড়ে ১০টায় খুমেক হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিলে ডা. আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত ১০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ৬০ থেকে ৬৫ বছর বয়সের একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

খুলনা ট্রেন দুর্ঘটনা

খুলনা ব্যুরো

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

19 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago