বাংলাদেশ-পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সিরিজের টিকিট মিলবে অনলাইনে এবং স্টেডিয়ামের নির্ধারিত বুথে।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। কোন কোন বুথে পাওয়া যাবে, সেটা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
টিকিট কেনা যাবে এই সাইট থেকে। আগামী ১৫ জুলাই থেকে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক।
সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে দেড় হাজার টাকায়। এদিকে, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক ৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি।
তবে আগের সিরিজের টিকিটের দামের তুলনায় এবার কিছুটা বেড়েছে। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…