Categories: বিনোদন

দক্ষিণ ভারতীয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

চার দশকের বেশি অভিনয়জীবনে ৭৫০’র বেশি সিনেমায় কাজ করেছেন শ্রীনিবাস রাও। খলনায়ক, কৌতুক কিংবা গম্ভীর চরিত্র—সব ধরনের ভূমিকাতেই সমান পারদর্শী ছিলেন তিনি। তেলঙ্গনা উপভাষায় সংলাপ বলার ভঙ্গি ও উচ্চারণে দর্শকদের হৃদয় জয় করেছিলেন এই অভিনেতা।

অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় জন্ম শ্রীনিবাস রাওয়ের। মঞ্চ থেকে অভিনয় শুরু করলেও সিনেমায় পা দিয়েই দর্শকের নজর কাড়েন। ‘প্রতিঘটনা’, ‘আহা না পেল্লান্তা’ ও রামগোপাল বর্মার ‘গায়াম’সহ বহু সিনেমায় তার সংলাপ ও অভিনয় আজও দর্শকের মনে রয়ে গেছে।

রাজনীতিতেও সংক্ষিপ্ত সময়ের জন্য সক্রিয় ছিলেন কোটা। ১৯৯৯ সালে বিজেপির হয়ে বিজয়ওয়াড়া থেকে বিধায়ক নির্বাচিত হন, দায়িত্বে ছিলেন ২০০৪ পর্যন্ত। পরে রাজনীতি থেকে সরে এসে ফের সিনেমায় মনোযোগ দেন তিনি।

২০১৫ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে শ্রীনিবাস রাওকে। পেয়েছেন আরও বহু পুরস্কার ও সম্মাননা। ব্যক্তিগত জীবনে ছেলের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে।

তার মৃত্যুতে তেলঙ্গনা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকরসহ রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন।

শ্রীনিবাস রাও আর নেই, কিন্তু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ও সংলাপ থেকে যাবে স্মৃতিতে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago