মাগুরায় ভ্যানকে ধাক্কা দিয়ে বাস খাদে, নিহত ২

মাগুরায় ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে ভ্যানচালক সাগর মোল্যা (৪৫) ও সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৫)।  

পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মাগুরার দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তা সংলগ্ন ব্রিজের নিচের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাগর মারা যান। দুর্ঘটনায় আহত তিন ভ্যানযাত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহন হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

মাগুরার রামনগর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

24 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

42 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago