পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ গিলে খাচ্ছে সহ বন সংরক্ষক ইমরুল কায়েস ও ফরেস্ট রেঞ্জার মামুনুর রহমান: নেপথ্যে কারিগর বিভাগীয় বন কমকর্তা সাজ্জাদ

বন বিভাগ যেন গভীর বনের মতোই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছে। প্রতিনিত দুর্নীতি ও লুটপাট করে গিলে খাচ্ছে সহ বন সংরক্ষক ইমরুল কায়েস ও ফরেস্ট রেঞ্জার মামুনুর রহমান যার প্রত্যক্ষ্য সহযোগীতা ও শক্তি জোগাচ্ছেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ।

৩জন মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট।

এই সিন্ডিকেট চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ (রাঙ্গামাটি) কে
এমন পর্যায়ে নিয়ে পৌঁছেছে যে, যা বর্ণনা করা সম্ভব না।
ঘুষের মাধ্যমে পোস্টিং নিয়ে জবরদখলে সরাসরি সহযোগিতার করায় সংকুচিত হচ্ছে বনভূমি ,নির্বিচারে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল ও বন্যপ্রাণী এবং অভয়ারণ্য‌। হারিয়ে গেছে বিলুপ্ত প্রজাতির প্রায় শতাধিক প্রাণী, চরম সংকটে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও প্রকৃতি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বণ বিভাগে চলছে হরিলুট। খোদ বিভাগীয় বন কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় বন বিভাগ লুটেপুটে খাচ্ছেন ফরেস্ট রেঞ্জার মামুনুর রহমান সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েস, নানা অনিয়ম অব্যাহত থাকলেও দেখার কেউ নেই। উত্থাপিত অভিযোগ সমূহের মধ্যে রয়েছে, জোত ভূমিতে অল্প গাছ থাকা সত্ত্বেও ১০ গুণ বেশি গাছ দেখিয়ে জোত পারমিট ইস্যু, ও বরকল ফরেস্ট অফিসের অধীনে আটককৃত ২ লাখ ঘণফুট কাঠের সাথে নতুন করে বিভিন্ন বাগান থেকে গাছ কেটে ডি ফর্মের আড়ালে দুর্নীতি, ৭০০ একর বনভূমিতে ANR বাগান সৃজনে বরাদ্দকৃত টাকা থেকে ২০% টাকা কমিশন গ্রহণ, নিজের খাওয়া বাবদ বিভিন্ন রেঞ্জ/ স্টেশন থেকে ৩০,০০০ টাকা হারে মাসিক আদায় করার অভিযোগ অন্যতম।
প্রাপ্ত তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে
সহ বন কর্মকর্তা ইমরুল কায়েস ও ফরেস্ট রেঞ্জার মামুনুর রহমান যোগদানের পর থেকেই এই বিভাগে অনিয়ম ও দুর্নীতির রেকর্ড ইতোপূর্বকার সকল রেকর্ড ভঙ্গ করেছে। চাকরিতে এসে তিনি আখের গোছাতে মরিয়া হয়ে উঠেছেন। বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ
বন বিভাগের আওতাধীন ৭টি রেঞ্জ ও ৫টি স্টেশনে কর্মরতদের উপর খবরদারি করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুহাতে অবৈধ উপার্জনে ব্যস্ত সময় পার করছেন।
এতে তিনি আর্থিকভাবে লাভবান হলেও কোটি কোটি টাকার বনজ সম্পদ উজাড়ের ঘটনা ঘটছে। তিনি মোটা অংকের টাকা বিনিয়োগ করে এই বন বিভাগে পোস্টিং নিয়ে এসেছেন বলে অধীনস্থদের জানিয়ে বিনিয়োগকৃত অর্থ পুনরুদ্ধার সহ আর্থিক লাভবান হতে সকল অনিয়মতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তাদের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করছেন বলে তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী সুত্রে অভিযোগ রয়েছে।
বন বিভাগে চাকরি করেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন চট্টগ্রাম সামাজিক বন-বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন ওরফে ক্রিম। অভিযোগ রয়েছে, নিয়োগ ও ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা অর্জন করছেন তিনি। অবৈধ পন্থায় অর্জিত টাকা দিয়ে নিজ গ্রাম শাহজাদপুরের কাদল মাদাইয়ে ছয় তলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে এক তলার কাজ শেষ করেছেন।
এ ছাড়াও ঢাকার উত্তরায় কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট কিনেছেন।সরেজমিনে ও তথ্যানুসন্ধানে জানা যায়, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মাদল-কাদাই গ্রামের এস এম সাজ্জাদ হোসেনের বাবা আবু বকর ছিলেন বেলতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পাঁচ ভাইয়ের মধ্যে সাজ্জাদ হোসেন ক্রিম সবার ছোট। ২১তম বিসিএস পাস করে সাজ্জাদ হোসেন বন বিভাগে যোগ দেন।

সুন্দরবনসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন শেষে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে কাদল মাদাই গ্রামের লোকজন বলছেন, আমাদের গ্রামের সন্তানদের চাকরি দেওয়ার অনুরোধ করলেও গ্রামের কোনো মানুষের সে চাকরি বা কোনো কাজ করে দেয়নি। চাকরি বা কাজ করে দিলে মনে করেন টাকা কম দিব এ জন্য ফিরিয়ে দিয়েছেন। তবে অন্যান্য জেলার বিভিন্ন লোককে বন বিভাগে চাকরি বা কাজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ছাড়াও শুনেছি, বন বিভাগে নাকি নানা রকম ঘুষের সুযোগ রয়েছে। সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করছেন তিনি। এসব টাকা দিয়েই বাড়িতে ছয় তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছেন। ইতোমধ্যে এক তলা কমপ্লিট করেছেন। রাস্তা না থাকায় বাড়িতে সরাসরি গাড়ি যায় না।
এ জন্য সাজ্জাদ হোসেন ও তার আরেক চাচাতো ভাই ক্ষমতার দাপট দেখিয়ে সরকার থেকে কোটি টাকার রাস্তা নির্মাণের প্রকল্প পাস করিয়ে নিয়েছেন। অল্পদিনের মধ্যেই সে রাস্তার কাজ শুরু হবে। এ ছাড়াও তিনি গ্রামে যখন আসেন তখন গ্রামে রাজকীয় হালে চলাফেরা করেন। গ্রামের লোকজনকে সহায়তাসহ মসজিদ মাদরাসাতেও প্রচুর টাকা দিয়ে থাকেন।নাম প্রকাশ না করার শর্তে বনবিভাগের এক কর্মকর্তা জানান, স্যার ভালো। তবে তার সাধ্যের মধ্যে কাজ থাকলে এবং মনঃপূত টাকা হলে তিনি সে কাজ করে দেন।তার বড় ভাই স্থানীয় স্কুল শিক্ষক পাপ্পু মাস্টার জানান, বাড়িতে ছয় তলা বিল্ডিং নির্মাণের ভিত্তিপ্রস্তরের সময় কথা ছিল পাঁচ ভাইয়ের সবাই এক তলা করে ব্যবহার করবে। কিন্তু সে কৌশলে এমনভাবে বিল্ডিংটি নির্মাণ করেছে- যাতে আমরা ওই বিল্ডিংয়ের কোনো তলা ব্যবহার করতে না পারি। তাছাড়া ভাই সাজ্জাদ হোসেন উত্তরাতে একটি ফ্ল্যাট বাসাও কিনেছেন। সেখানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন। তিনি জানান, সাজ্জাদ হোসেন মাঝেমধ্যে গ্রামের বাড়িতে এলে তার নির্মাণাধীন বাড়িতেই থাকেন। সংবাদকর্মী পরিচয় না দিয়ে চাকরি বা কাজের তদবির করার বিষয়ে প্রশ্ন করলে তার ভাই বলেন, ভাই দুঃখের কথা কী বলব? ভাই হয়েও আমাদের কোনো কথা রাখেন না? আমাদের কথায় কারও তদবির বা চাকরি দেন না। সে মনে করে আমরা টাকা দেব না, বা কম দেব। এ জন্য বলেন, আমি চাকরি বা কাজ করে দিতে পারব না। তবে আপনারা যদি চাকরি বা অন্য কোনো কাজ করিয়ে নিতে চান তবে জাহাঙ্গীর ও ফরেস্ট রেঞ্জার মামুনুর রহমান নামে বন বিভাগে ব্যক্তি রয়েছে তার মাধ্যমে গেলে আপনারা চাকরি বা কাজ করে নিতে পারবেন। আমি যতটুকু জানি অনেকেই তার মাধ্যমে টাকা দিয়ে চাকরিসহ বিভিন্ন কাজ করিয়ে নিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম সামাজিক বন-বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন ওরফে ক্রিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি। বনখোকো এসব দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পূর্বক শাস্তির দাবি করেছে সচেতন মহল।

ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম থেকে :-

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago