ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে কলেজছাত্রী নিহত, ছোট বোন নিখোঁজ

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নীলা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে তার ছোট বোন নিহা আক্তার (৯)। শুক্রবার (১২ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অপরদিকে নীলার ষষ্ট শ্রেণিতে পড়ুয়া ছোট বোন নীহা আক্তার এখনো নিখোঁজ রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, শুক্রবার বিকেলে দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীলা ও তার পরিবার। হটাৎ নৌকাটি ডুবে গেলে চারজন নিখোঁজ হন। স্থানীয় লোকজন নীলা ও তার মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। নীলার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, আমরা স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পেরেছি নীলা ও তার মা নীপা আক্তার (৪০) ও ছোট বোন নীহা আক্তার (৯) নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বেড়িয়েছিলেন। হঠাৎ নৌকা ডুবে গেলে তিনজনই পানিতে তলিয়ে যান। পরে নীলার মরদেহ উদ্ধার করা হয়। তার মা নীপা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ নিহাকে উদ্ধারের জন্য কাজ করছে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

53 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago