মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভটি প্রথমে আব্দুস সালাম হল থেকে শুরু হয়। পরে অন্যান্য আবাসিক হল থেকেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। একপর্যায়ে নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন।

এদিন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভে নোবিপ্রবির শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম বলেন, দেশের ছাত্রজনতা যে আশায় ২৪ সালের জুলাইতে রাজপথে নেমেছিল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। মিটফোর্ডে যুবদল নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তা একেবারে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে, তারা প্রত্যেকে সন্ত্রাসী। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। ইনশাআল্লাহ, এসব অপকর্মের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা সবসময় এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago