দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক: বাজারজুড়ে আতঙ্ক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার(১১জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় অন্তত ৪০টি মোটরসাইকেল। পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা, দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বাজারে অবস্থান নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা কাচিনিয়া বাজারে একটি সভার আয়োজন করলে সেখানে আখতারুজ্জামানের অনুসারীরা হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জলিল শাহকে প্রকাশ্যে মারধর ও বিবস্ত্র করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সাবেক ইউপি সদস্য আশরাফ আলী। তার মাথা ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

পরে কর্নেল মোস্তাফিজের পক্ষের লোকজন প্রতিবাদে সমাবেশ করলে ফের তাদের ওপর হামলা চালানো হয়। এতে আরও অনেকে আহত হন।খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করে নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

19 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago