Categories: বিনোদন

বাংলা সিনেমায় যা আছে, বলিউডে তা নেই : সঞ্জয় দত্ত

আসন্ন কন্নড় সিনেমা ‘কেডি – দ্য ডেভিল’–এর টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে করেন খোলামেলা মন্তব্য। জানান, বলিউডে ‘প্যাশন’ বা আবেগের ঘাটতি রয়েছে; যা অন্যান্য ইন্ডাস্ট্রিজে রয়েছে।সঞ্জয় বলেন, ‘বলিউডে এখন আর সেই আবেগটা নেই, যেটা আগে ছিল। আমি সেটা পাচ্ছি দক্ষিণের ছবিতে, এমনকি টালিউডের বাংলা সিনেমাতেও। আমি চাই এই আবেগটা আবার বলিউডে ফিরে আসুক। কারণ সিনেমা একান্তই আবেগের বিষয়।’

অনুষ্ঠানে নিজের তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় জানান, তিনি এখন তেলুগু ভাষা শেখার চেষ্টা করছেন প্রভাসের সঙ্গে কাজ করার জন্য। তার ভাষায়, ‘প্রভাস আমাকে শেখায়, মাঝে মাঝে আমাকে গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে! ও একজন দারুণ মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।’সঞ্জয় দত্ত আরও জানান, তিনি চিরঞ্জীবীর ভীষণ ভক্ত। তিনি বলেন,‘চিরঞ্জীবী স্যারকে আমি খুব ভালোবাসি। উনি এখানে মুন্না ভাই হয়েছেন। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। ঈশ্বর তর মঙ্গল করুন।’‘কেডি – দ্য ডেভিল’ ছবিটি ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে। এর আগে সঞ্জয় দত্তকে দেখা যাবে তেলুগুতে ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ‘ধুরন্ধর’ ও ‘বাপ’, এবং পাঞ্জাবি ছবিতে ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।

বিনোদন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago