উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল

কুড়িগ্রাম জেলার উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কোন শিক্ষাথী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা ওই মাদ্রাসায় ফরম ফিলাপ করেছিল ২০ জন ছাত্রী। তন্মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। ১৫ জনের মধ্যে ১৩ জনই গণিত বিষয়ে এবং ৬ জন দুই সাবজেক্টে ফেল করেছে। 

শতভাগ ফেল করার কারণ জিজ্ঞাসা করলে ওই মাদ্রাসার সুপার আব্দুল মজিদ অকপটে জানান, ২০০৭ সালেও এ প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। সে বছর পরীক্ষা দিয়েছিল ৭ জন, ৭ জনই গণিতে ফেল করেছিল। ২০০৭ সালের পর থেকে মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক হাবিবুর রহমান নিয়মিত গণিত ক্লাস নিয়ে আসছিলেন। ফলে গণিতের সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠেছিলাম। পরবর্তীতে আমরা গণিতের শিক্ষক চেয়ে আবেদন করলে প্রায় তিন বছর হলো আমাদের মাদ্রাসায় রংপুরের পীরগাছা উপজেলা থেকে এনটিআরসির দশম ব্যাচের গণিতের শিক্ষক শারমিন আক্তার জয়েন করেন। এরই মধ্যে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় আবারও ফল বিপর্যয় আমাদেরকে অনেক ব্যথিত করেছে। প্রতিষ্ঠানের গণিতের শিক্ষক শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago