Categories: খেলা

টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল, নজিরবিহীন রেকর্ড মেসির

মেজর লিগ সকার (এমএলএস)-এ যেন আবারও তরুণ বয়সে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে গড়েছেন এমএলএস ইতিহাসে নজিরবিহীন এক রেকর্ড। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনি।

এমএলএসের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা চার ম্যাচে একাধিক গোল করতে পারেননি।গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির এই দুর্দান্ত গোলযাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে চমকে দেন ফুটবলবিশ্বকে। এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে গোলসংখ্যা দুইয়ে নিয়ে গেলেন ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে।

মেসির এমন পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত ইন্টার মায়ামি—জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।গোল দুটি আসে ম্যাচের প্রথমার্ধেই। জিলেট স্টেডিয়ামে ২৭তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে দেন দলকে। ৩৮তম মিনিটে সার্জিও বুস্কেটসের চোখধাঁধানো লং পাস ধরে দুর্দান্ত ফিনিশে দ্বিতীয়বার বল পাঠান জালে।

৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইন্টার মায়ামির।ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট। তিন ম্যাচ কম খেলে শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago