রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি মোবাইল হস্তান্তর করলো আরএমপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় নগরীর আরএমপি কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা জানান, নগরীর বিভিন্ন থানায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের হারানো জিনিস ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যেন পুলিশের প্রতি আস্থা রাখে, সে জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, মোবাইল হারিয়ে গেলে নাগরিকদের উচিত নিকটস্থ থানায় জিডি করা এবং আইএমইআই নম্বর সংরক্ষণ রাখা, যাতে ভবিষ্যতে উদ্ধার সহজ হয়।

হস্তান্তরকৃত মোবাইলগুলো গ্রহণ করে অনেকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ভুক্তভোগী বলেন, “আমি ভাবিনি আমার মোবাইল ফিরে পাবো। আরএমপি ও সাইবার ইউনিটকে ধন্যবাদ।”

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সাইবার ইউনিটের কর্মকর্তারা এবং ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago