চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে কয়েকদিন পর বিয়ের সানাই বাজানোর কথা ছিল, সেই ঘরেই এখন স্বজন হারানোর কান্না আর মাতম। ওমানে একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পুরো এলাকা।
বুধবার ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চারজনই আপন ভাই।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে ছিলেন তারা। পরিবারের ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করতেন। এরই মধ্যে এক ভাইয়ের বিয়ের আয়োজনও চূড়ান্ত হয়েছিল। বিয়ের কেনাকাটার উদ্দেশ্যেই একসঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিলেন চার ভাই। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ পথচলা।
ওমানে থাকা নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথম দেশে পৌঁছায় মৃত্যুর খবর। পরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জনপ্রতিনিধি মো. ইয়াকুব।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লান্ত হয়ে গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমিয়ে পড়েছিলেন তারা। এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সেগুলো মাস্কাটে নেওয়ার প্রস্তুতি চলছে।
চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরা বলছেন, এমন হৃদয়বিদারক ঘটনা তারা আগে কখনও দেখেননি।
লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…
কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…
ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…
নেত্রকোনা থেকে পলাশ পাল: খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত নেত্রকোনায় এবার আগাম ভারী বর্ষণ ও…