সীমান্তে মানুষ হত্যা করবেন, এভাবে তো সম্পর্ক ভালো হতে পারে না: রিজভী

সংবাদ প্রতিদিন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘সীমান্তে মানুষ হত্যা, রক্তপাত কবে বন্ধ হবে? শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না।’
রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি, ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে?’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো যথাযথ বাস্তবায়নে সরকারের কোনও চেষ্টার কমতি নেই।’
তিনি বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির কাঠামো নির্মাণ করেন। তাই আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনও সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে। নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। উন্নয়ন উৎপাদনে যারা ভূমিকা রাখে নির্বাচিত সরকার সবাইকেই মূল্যায়ন করবে।’
তিনি আরও বলেন, ‘নানা মত থাকতে পারে কিন্তু আপনারা দেশাত্মবোধ নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।’
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারবো। জনগণ এ রকম নেতৃত্বই চেয়েছে। বিশেষজ্ঞরা এখনও বলেন, জিয়াউর রহমান যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। আশা করি, তার উত্তরসূরী তারেক রহমানও পারবেন।’
তিনি বলেন, ‘অতীতের মতো ১০ টাকা কেজি চাল দেবো, ঘরে ঘরে কাজ দেবো; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনও অঙ্গীকার তারেক রহমান করেননি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি আজকে এতদূর আগাতে পারে, আমাদের নদী-নালার দেশ, আমরা এসব সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো। সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

3 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago