চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৮ মে) পরিচালিত এ অভিযানে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা যায়, বিয়েতে পাত্রের বয়স ছিল ২১ বছর এবং পাত্রীর বয়স মাত্র ১৫ বছর। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
এসময় পাত্রের অভিভাবককে ৫ হাজার টাকা এবং বিবাহ নিবন্ধকের সহকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে অভিভাবক ও নিবন্ধক সহকারীর নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…
কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…
ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…