সংবাদ প্রতিদিন ডেস্ক:
মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে টিকার তথ্য শিশুদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হবে। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় ডিএনসিসি প্রশাসক এ তথ্য জানান। তিনি বলেন, এক লাখ বিশ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এজন্য বাড়ানো হবে জনবলও।
ডিএনসিসি প্রশাসক বলেন, টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বাসা-বাড়িতে প্রচারণা জোরদার করা হবে। মোবাইল এসএমএস ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবকদের কাছে টিকার তথ্য পৌঁছে দেয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রশাসকের আশা, সমন্বিত এই উদ্যোগের ফলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। একই সঙ্গে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…
কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…
ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…