যশোরে অনুপ্রবেশ ঠেকাতে ভারত সীমান্তে সতর্কতা জারি

যশোর প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদল ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোরের শার্শা ও চৌগাছা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ করে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন, শার্শার রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট, গোগা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়। একই সাথে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদরদফতর থেকে নির্দেশনা এসেছে। এতে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনভাবেই ভারত থেকে কেউ যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।’

Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

3 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago