হাওরে সহায়তা বাড়ানোর বিষয়টি বাজেটের পর বিবেচনা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী জুনে বাজেট হবে। সামনের বাজেটে আমরা তাদের (কৃষকদের) দাবিটা কতটুকু বিবেচনা করা যায়, অবশ্যই আমরা তা করবো। হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা ৩ মাস পর্যাপ্ত নয় কৃষকদের এমন দাবির পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক সহায়তার উদ্বোধন করেন তিনি।

হাওর পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ তাৎক্ষণিক সহযোগিতা আমরা করছি। প্রধানমন্ত্রী এসব ছবি, ভিডিও গণমাধ্যমে দেখে উনি আমাদের পাঠিয়েছেন। উনি বলেছেন তাৎক্ষণিকভাবে তাদের সহায়তা দেয়া হোক। আপনারা জানেন জুনে বাজেট হবে। বাজেটে তাদের দাবি কতটুকু বিবেচনা করা যায় তা আমরা অবশ্যই দেখবো।

তাদের দাবি স্লুইসগেট। নীচু এলাকায় স্লুইসগেট হলে ভালো হবে। আসলে সমন্বিত একটি পরিকল্পনা দরকার এগুলো নিযে। আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে একটা সমন্বিত একটি পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।

কি পরিমান ক্ষতি হয়েছে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনও এসেসমেন্টেটা শেষ করে আনতে পারেনি। এমন একটা দুর্যোগ হয়েছে। এটা শুধু সুনামগঞ্জে না। নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া একটা অংশ ক্ষতিগ্রস্ত। সিলেট অঞ্চলের এলাকাও। তাই আমরা নির্দেশ দিয়েছি নির্ভুলভাবে যেন তাড়াতাড়ি পরিসংখ্যানটা দেয়া হয়।

এর আগে মন্ত্রী উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্যক্রমের উদ্বোধন করেন। খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি চাল, নগদ সাড়ে ৭ হাজার টাকা করে ৪০০ জন কৃষকের মাঝে বিতরণ করেন।

Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

4 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago