অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

সংবাদ প্রতিদিন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল, বর্তমানে তা সব সীমা অতিক্রম করেছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান হাসনাত আবদুল্লাহ।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা রয়েছে, তা প্রতিহত করতে হবে এবং বিশ্বকে জানাতে হবে, বাংলাদেশ সকল মত ও সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি।’
সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কের কৌশলগত বিষয় উপস্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এছাড়া, সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান।
Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

4 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago