চট্টগ্রামে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা হারুন-অর-রশিদ (৪৫) নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। তার দুই সন্তান রয়েছে।

হারুন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।


নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার চাচাতো ভাই হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠক বসা হয়। বৈঠকে বোন-ভাগ্নের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ভাগ্নেকে চড় দেন মামা। এরপর ভাগ্নে ঘরে গিয়ে ছুরি এনে মামার বুকে আঘাত করেন।

এর পর আমরা তাকে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ‘ভিকটিম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে।

চট্টগ্রাম প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

24 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

42 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago