সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংবাদ প্রতিদিন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
শনিবার (২ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
নুসরাত তাবাসসুম বলেন, সংসদে থাকি বা না-থাকি, রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ করে যাব।
এদিকে তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সংশ্লিষ্ট আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে এবং এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি আদালতে গেলে নির্দেশনার ভিত্তিতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
Rokonuz Zaman

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago