বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর আবার উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছয় দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টা থেকে কেন্দ্রটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
এর আগে যান্ত্রিক সমস্যার কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় গত শনিবার সকাল ১১টার দিকে আবারও কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
এরও আগে বুধবার রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির চারটি কোল মিলের মধ্যে দুটি বিকল হয়ে পড়লে ইউনিটটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে দীর্ঘ মেরামত কাজ শেষে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উৎপাদন পুনরায় শুরু হয়। ওই সময় ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
শুক্রবার উৎপাদন শুরুর সময় কেন্দ্রটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তবে অল্প সময়ের মধ্যেই আবারও কারিগরি জটিলতা দেখা দেওয়ায় উৎপাদন ব্যাহত হয়।
কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। চালু থাকা একমাত্র ইউনিটটিও বারবার বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন কার্যত অনিয়মিত হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং ও লো-ভোল্টেজ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। অন্যদিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে অচল অবস্থায় রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে একটি ইউনিটের ওপর নির্ভর করেই সীমিত আকারে উৎপাদন চলছিল।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুবকর সিদ্দিক জানান, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর বিষয়েও চীনা কোম্পানির সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এজন্য চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। দ্বিতীয় ইউনিট চালু করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩ মিলিয়ন ডলার।
Rokonuz Zaman

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago