ছেলেকে টিকা দিতে নেওয়ার সময় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ভুড়াপাড়া কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী আশরাফুল ইসলাম বলেন, সকালে নার্গিস ছেলেকে হামের টিকা মিরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর খবর পাই, সে ভ্যান থেকে পড়ে আহত হয়েছে। পরে তাকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মেডিকেল থেকে একটি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ভ্যান থেকে পড়ে গুরুত্বর আহত এক নারীর কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago