গাজীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুর প্রতিনিধি:
এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সকাল ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্প ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন-জাহিদ হাসান, আবির, সজীব, আহাদ ও পাপ্পু (সবাই ১৬)। তারা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং তাদের বাড়ি একই উপজেলার ধনুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাটি মহাসড়কের এমসি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার্থীরা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত শিক্ষক পাঠানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, অপেক্ষাকৃত কম আহত দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়ে নির্ধারিত সময়ের কিছু পরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নেয়। ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা আহত অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করে বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া জানান, প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এই দুর্ঘটনা আবারও দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং স্কুলভিত্তিক নিরাপদ পরিবহন ব্যবস্থার অভাব এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। একদিকে জীবন-সংকট, অন্যদিকে ভবিষ্যৎ নির্ধারণী পরীক্ষা-এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আহত অবস্থায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দৃঢ়তা যেমন উল্লেখযোগ্য, তেমনি এ ঘটনা আমাদের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাও স্পষ্ট করে দেয়। এখন সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার, যাতে আর কোনো শিক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago