ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘাত আনে। ঝড়ে অন্তত ৩০ টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত সহ তিন শতাধিক গাছপালা ভেঙ্গে যায়। এছাড়াও উপজেলার তিন লাখ পীর এলাকায় একটি মোবাইল ফোনের টাওয়ার দুমড়ে-মুচড়ে ভেঙ্গে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় মোবাইলফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে পুরো আকাশ কালো হয়ে তীব্র বেগে বাতাস শুরু হয়। সে সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। ঝড়ের সময় কসবা উপজেলার তিনলাখ পীর, শিকারপুর, বাদৈর, মূলগ্রাম, মইনপুরসহ বিভিন্ন গ্রামে অন্তত ত্রিশটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে অনেক গাছপালা উপরে সড়কের পাশে বাড়ি ঘর ও কয়েকটি মসজিদ মাদ্রাসার উপর আছড়ে পড়ে। এছাড়াও বাতাসের তীব্র গতিতে অনেক বাড়ি ঘরের চালা উড়ে যায়। এ সময় বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপচে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে ৩০,টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে গাছ পালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সড়কের উপর থেকে গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।
এদিকে, সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবছরই বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা দেখা দেয়। তারা এ সমস্যার সমাধানে পৌর কর্তৃ পক্ষের দৃষ্টি কামনা করেন।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago