রাজধানীর গ্রিন রোডে আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:
রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হোটেলের চতুর্থ তলার একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া নবি গত ১৯ এপ্রিল রাতে ওই হোটেলের ৪১৮ নম্বর কক্ষে ওঠেন। তিনি নিজেকে একজন ছাত্রী পরিচয় দিয়ে আইইএলটিএস পরীক্ষার জন্য ঢাকায় এসেছেন বলে জানান। তবে হোটেলে ওঠার পর থেকে তিনি খুব একটা বাইরে যেতেন না এবং কক্ষের দরজা-জানালা বন্ধ রেখেই অবস্থান করতেন। এছাড়া হোটেল ভাড়াও নিয়মিত পরিশোধ করেননি বলে জানা গেছে। আজ দুপুরে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজায় বারবার নক করেন। কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় কক্ষের ওয়াশরুমে প্যানের ওপর তানিয়া নবিকে মৃত অবস্থায় দেখতে পান।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, আমরা সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘুমের ট্যাবলেটসহ বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০ পাতা ওষুধের খোশা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওষুধ সেবন করায় তার মৃত্যু হয়েছে।আইইএলটিএস দেওয়ার জন্য ১৯ এপ্রিল ওই হোটেল উঠেছিলেন তানিয়া নবী।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে বিস্তারিত জানা যাবে। এছাড়াও মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাই। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ওসি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago