ছাত্রদল কাদের ওপর পেশি শক্তি দেখাও: ছাত্রশিবির সভাপতি

অনলাইন ডেস্ক:
ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোর বিডিহল মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল কাদের ওপর পেশি শক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকিয়েছে? তোমরা সিন্নি খাইলা মোল্লাদের উছিলায়, সেই মোল্লাদের এখন ভুলে যাও। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু দুর্বল ভেবো না। তোমরা সাবধান হয়ে যাও।’
তিনি ক্রিকেটের উপমা টেনে বলেন, ‘জায়গায় দাঁড়ায় বল করলে বলে জোর হয় না। বলে জোর আনতে রানআপ নিতে পিছে যেতে হয়। এর মধ্যে তোমরা শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে। তখন তোমরা তোমাদের অস্তিত্ব ছাত্রলীগের মতোই হবে।’
জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছাত্রদলকে দিয়ে বিএনপির পরিকল্পিত এই হামলা হচ্ছে বলে অভিযোগ করেন শিবিরের কেন্দ্রীয় এই সভাপতি।
তিনি বলেন, ‘ছাত্রদলের এই হামলা বিএনপির ইঙ্গিতেই হচ্ছে। দেশের দায়িত্ব নিয়ে উপরে উপরে দেখাচ্ছে খুব ফিটফাট আছি। অর্থনীতির অবস্থা তলে তলে বেহাল। এমন পরিস্থিতি সামাল দিতে জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিতিশীল করছে। সেটা দেশের জনগণ বোঝে। গণভোটের রায়কে তোমরা মানো না; সেই দিকে থেকেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করতে করেছে। তোমাদের মতো বিভিন্ন অধ্যাদেশ তৈরি করেছো। তোমাদের অপকর্ম ঢাকতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছো। এই পথেই হেঁটেছিল আওয়ামী লীগ, ফলে তাদের দেশ থেকে পালাতে হয়েছে। তোমাদেরও দেশ থেকে পালাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর ক্যাম্পাসে কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত দেয়নি এবং মাদক ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল করেছে।’
ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago