রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজের ধাক্কা লেগে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সত‌্যজিৎপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান। তিনি জানান, নিহত ওই যুবকের পরিচয় এখ‌নো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয়‌দের বরা‌তে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতী ট্রেনের ছাদে ছিলেন ওই যুবক। সন্ধ্যা ৭টার দি‌কে ট্রেনটি সত‌্যজিৎপুর রেলওয়ে সেতুতে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়।
উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনা গিয়ে কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago