পাবনায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারদের বিষয়ে আইনি ব্যবস্থা শেষে আজই কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারের পর সুজানগর এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়াও পাবনা জজ কোর্টে হাজিরা দেয়ার পর একাধিকবার কোর্ট চত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

18 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

18 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

18 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

23 hours ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago