মাগুরায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার নাকোল ইউনিয়নের রায়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই শিক্ষকের নাম অলিয়ার রহমান (৫০)। তিনি পেশায় আরবি শিক্ষক বলে জানা গেছে।
শিশুটির মা জানান, তার সন্তান প্রায় ছয় মাস ধরে নানার বাড়িতে থেকে স্থানীয় ওই শিক্ষকের কাছে আরবি শিক্ষা গ্রহণ করছিল। রমজানের ঈদের পর কিছুদিন পড়াশোনা বন্ধ থাকার পর গত ১৫ এপ্রিল শিশুটিকে পুনরায় মক্তবে পাঠাতে চাইলে সে যেতে অস্বীকৃতি জানায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটির কাছে জানতে চাইলে সে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ ও পরে মামলা দায়ের করা হয়।
নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মুকুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক অলিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Rokonuz Zaman

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

20 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

20 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

20 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

1 day ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago