আলমডাঙ্গায় রান্নাঘরে মিললো ৩ ব্যারেল ডিজেল, মজুতদারের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার আসাননগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তের বাড়ির রান্নাঘর থেকে তিনটি ব্যারেলে রাখা মোট ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল আসাননগর কারিগরপাড়ার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম আগে মুদি ও তেলের ব্যবসা করলেও বর্তমানে তিনি সিট-কাপড়ের ব্যবসা করেন। ব্যবসা পরিবর্তন করলেও লাইসেন্স ছাড়াই তিনি মুনাফার আশায় নিজ বাড়িতে এই ডিজেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল বর্তমানে কৃষি কর্মকর্তার জিম্মায় রয়েছে। প্রশাসন জানিয়েছে, জব্দকৃত এই তেল আজ ১৮ এপ্রিল স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

গণ-অভ্যুত্থানের পর প্রথম চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ প্রতিদিন ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।…

20 hours ago

দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে…

20 hours ago

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি…

20 hours ago

সংসদে কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ হয়নি: চুড়ান্ত প্রতিবেদনে তদন্ত কমিটি

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের…

1 day ago

মাঠ থেকে অন্ধকার, অতঃপর অন্ধকার থেকে কবর: শেষ বিদায় নিলেন শীর্ষ সন্ত্রাসী টিটন

যশোর প্রতিনিধি: রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের…

1 day ago

সারজিসকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

সংবাদ প্রতিদিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা…

1 day ago