দলকা-লক্ষীপুরে আতঙ্কের নাম উসমান: আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তির আশ্রয়ে মাদক বেচে দিনমজুর এখন কোটিপতি!

অনুসন্ধানী প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর এলাকায় একে একে বেরিয়ে আসছে মাদক সিন্ডিকেটের রাঘব বোয়ালদের নাম। অনুসন্ধানে এবার উঠে এসেছে মাদক জগতের এক ত্রাস ও সিন্ডিকেট প্রধানের নাম—ওসমান (৪২)। দামুড়হুদা দলকা লক্ষ্মীপুর আওলাদ পাড়ার ওমর আলীর ছেলে এই ওসমান গত ছয় বছরেরও বেশি সময় ধরে এলাকায় গড়ে তুলেছেন এক শক্তিশালী ইয়াবা সাম্রাজ্য।

তদন্তে বেরিয়ে আসা ওসমানের সিন্ডিকেট:
‘দুর্নীতির ডায়েরি’র অনুসন্ধানী টিমের সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ওসমান সরাসরি মাদক কেনাবেচায় অংশ না নিয়ে অত্যন্ত চতুরতার সাথে তার সিন্ডিকেট পরিচালনা করেন। তার অধীনে রয়েছে চারজন উঠতি বয়সী যুবক, যাদের মাধ্যমে তিনি খুচরা গ্রাহকদের হাতে ইয়াবা পৌঁছে দেন। ওসমানের এই সিন্ডিকেটের মূল শক্তি হলো ‘অদৃশ্য’ রাজনৈতিক ছত্রছায়।

নেপথ্যে রাজনৈতিক শক্তি ও সোর্স:
অনুসন্ধানে আরও জানা গেছে, ওসমানের ইয়াবার বড় বড় চালানগুলো আসত বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ওই এলাকারই এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার মাধ্যমে। এই নেতার প্রত্যক্ষ মদদ ও ক্ষমতার দাপটে ওসমান হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। হাজার হাজার ইয়াবার চালান এলাকায় ঢোকার পর ওসমান তার নিজস্ব কর্মীদের মাধ্যমে তা ছড়িয়ে দেন জেলাজুড়ে।

দিনমজুর থেকে কোটিপতি: অলৌকিক উত্থান!
এলাকাবাসীর ভাষ্যমতে, মাত্র কয়েক বছর আগেও ওসমানের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। পরের জমিতে দিনমজুরি বা সারাদিন পরিশ্রম করে কয়েক কেজি চাল কেনার টাকা জোগাড় করতে হিমশিম খেতেন তিনি। কিন্তু মাদক ব্যবসায় নামার পর রাতারাতি পাল্টে যায় তার জীবনযাত্রা। বর্তমানে তিনি কয়েক কোটি টাকা খরচ করে রাজকীয় দ্বিতল বাড়ি নির্মাণ করেছেন। এক সময়ের দিনমজুরের এই ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হওয়ার নেপথ্যে যে শুধুই মাদকের কালো টাকা, তা এখন এলাকার ওপেন সিক্রেট।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন:
পুরো জেলার মানুষ ওসমানের এই অবৈধ কারবার সম্পর্কে জানলেও প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন—এত বড় মাদক সম্রাট প্রকাশ্যে সিন্ডিকেট চালালেও কেন তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে? ওসমানের খুঁটির জোর কোথায়?

আকুতি ও দাবি:
মাদকের এই ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও এলাকাকে বাঁচাতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন দলকা লক্ষ্মীপুরবাসী। ওসমানের মতো সমাজ বিধ্বংসী ব্যক্তিদের সমূলে উৎপাটন করে এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর ও সঠিক সিদ্ধান্তই এখন সময়ের দাবি।

উসমান ও তার নেপথ্যের কুশীলবদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যাবে এই জনপদের ভবিষ্যৎ। এলাকাবাসী এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে প্রশাসনের অ্যাকশনের দিকে।

দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রতিদিনে।

Rokonuz Zaman

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

2 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

3 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

15 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

16 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

17 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

18 hours ago