বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়া সহ নানা অভিযোগ অনিয়মের বোঝা মাথায় নিয়ে বহাল তবিয়তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাভারের সাব রেজিস্ট্রার জাকির

  1. সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয় এখন অনিয়ম, দুর্নীতি আর হয়রানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের সাথে দুর্ব্যবহার এবং ঘুষ লেনদেনসহ নানা অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জমি নিবন্ধন করতে সরকারি নির্ধারিত ফি-র বাইরেও বড় অংকের ‘টেবিল মানি’ ছাড়া ফাইল ছাড়ছে না। এছাড়াও অফিসের নির্দিষ্ট কিছু দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ​সাভারের দলিল লেখক সমিতির সদস্যরা অভিযোগ করেছেন যে, সাব-রেজিস্ট্রার তাদের সাথে পেশাদার আচরণ না করে প্রায়ই অপমানজনক মন্তব্য করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক জানান, আজ আমরা দলিল লেখক নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম সাব-রেজিস্ট্রার এর সাথে কিন্তু তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন।

    খোঁজ নিয়ে জানাগেছে, জমির শ্রেণী পরিবর্তন, ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল, সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাকি, পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে নিজে হাতিয়ে নিচ্ছেন বিপুল অংকের টাকা। সাভার সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, সাভারের বিলামালিয়া মৌজা এবং বড়বরদেশী মৌজার সিলিকন সিটির জমি রেজিষ্ট্রেশন, মিউটেশনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

    গত ২ বছর ধরে আদালতের আদেশ বলবৎ থাকলেও সাব-রেজিস্ট্রার জাকির হোসেন সাভারে আসার পর উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে গোপনে লাখ লাখ টাকা নিয়ে দলিল সম্পাদন করছেন। তবে সাব-রেজিস্ট্রার জাকির হোসেন আদালতের এমন কোন নিষেধাজ্ঞার কাগজ পাননি বলে জানান।

    মোঃ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন মোহাম্মদপুর তাহমহল রোডে দুই কোটি টাকা মূল্যের ২৫শ’ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন। নিজে চড়েন দামী গাড়িতে। তার স্ত্রী চড়েন দামী গাড়ি। জীবন যাপন করেন কোটিপতি ব্যবসায়ীর মত।

    অথচ ১ বছর আগেও তার এতো সম্পদ ছিলো না। ৫ই আগস্ট এর পর হঠাৎ করেই তিনি বদলে যান। মিরপুরে একটি ১০ তলা বাড়ি নির্মান কাজ চলমান রয়েছে।এছাড়া জাকির এবং তার স্ত্রী মনিরা সুলতানার নামে একাধিক ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা রয়েছে।

    জাকিরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। তার পিতা মোহাম্মদ আলী ও মা নুরজাহান বেগমের নামে মির্জাপুরের নয়াপাড়া, গায়রাবেতিল মৌজায় অন্তত ১০ একর জমি কিনেছেন জাকির। ছোট ভাই আসাদ সিকদারের নামেও বিপুল জমি কিনেছেন জাকির।

    কিছু কাগজপত্রে দেখা গেছে, মির্জাপুরের নয়াপাড়া মৌজায় জাকিরের নিজের নামে ১১ শতাংশ জমি স্ত্রী মনিরা সুলতানার নামে রয়েছে ৬ শতাংশ জমি। মির্জাপুরের তার নিজ নামে আরো ১৬ শতাংশ জমির তথ্য পাওয়া গেছে। এছাড়াও খাটিয়ার হাট-বাজার এলাকায়ও একটি মার্কেট রয়েছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের জমি দখল করে মার্কেটটি করা হয়েছে। বাংলো বাড়িটিও বন বিভাগের জমি দখল করে নির্মান করা হয়েছে। বাড়ির পেছনে বিশাল একটি পল্ট্রি খামার রয়েছে।

    জানাগেছে, জাকির হোসেন সাভারে আসার আগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সাব-রেজিস্ট্রার ছিলেন। ৫ আগস্টের পর তিনি ৩ কোটি টাকার বিনিময়ে সাভার-সাব রেজিস্ট্রার হিসেবে বদলি হন। তাকে বদলিতে সহায়তা করেন তখনকার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পিএস শামসুদ্দিন মাসুম। শামসুদ্দিন মাসুমের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। বদলির আগে জাকির হোসেন বানিয়াচং উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে মাসুমের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে পিএস এর পরিবারের মাধ্যমে সাভারে পেইড পোস্টিং বাগিয়ে নেন জাকির।

    অনিয়ম দুর্নীতি নিয়ে অন্তবর্তি সরকারের সময় প্রধান উপদেষ্টার দপ্তর ও আইন মন্ত্রণালয়ে জাকিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। তখন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মাহবুবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার পিএস মাসুম সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির তদন্ত আটকে দেন। এতে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। প্রধান উপদেষ্টার দপ্তর এবং আইন মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

    সাব-রেজিস্ট্রার জাকির ছাত্র জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। জাকির হোসেনের নামে জুলাই হত্যা মামলা রয়েছে। কদমতলী থানার মামলায় (সিআর মামলা নং- ৩৪৯/২০২৫) ৫৭ নম্বর আসামি। মামলায় তাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন।

    ​অনিয়মের বিষয়ে অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সাভার সাব-রেজিস্টার অফিসের যোগদানের পর জঞ্জাল পরিষ্কার করেছি। যাদেরকে এখান থেকে বের করে দিয়েছি তারাই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। আমি এই সাব-রেজিস্ট্রার অফিসে রাজস্ব বৃদ্ধি করেছি। বাড়িঘর-সম্পত্তি আমার যা আছে এগুলো সব আগেরই। অন্তবর্তী সরকার থাকা কালে যেসব অভিযোগ জমা পড়েছিল তার তদন্তের বিষয়ে তিনি বলেন, তদন্ত রিপোর্ট আমার পক্ষেই এসেছে।

    সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে কিছু অভিযোগ আমরাও পেয়েছি। ছাত্রলীগ করতো এমন ছবিও আমাদের হাতে এসেছে। আমাদের দিয়ে জোর করে কাগজের সই করানোর চেষ্টা করানো হয়েছিল।

অনুসন্ধানী প্রতিবেদক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

3 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

15 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

17 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago