আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে’, কী চাইলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ!

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সড়কের বেহাল অবস্থা ও ক্রমবর্ধমান দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, দেবিদ্বার এলাকার মহাসড়কটি দ্রুত প্রশস্ত করা জরুরি। এই রাস্তা প্রায় ১০ লাখ মানুষের জীবনরক্ষার সঙ্গে যুক্ত, তাই দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “এই রাস্তাটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। শুধু এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ১০-১২ বছর ধরে কাজ না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।”

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, এলওসি প্রকল্পের আওতায় মহাসড়কটি ছয় লেন হওয়ার কথা থাকলেও বর্তমানে তা সংকুচিত হয়ে রয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে।

তিনি সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রুলিং দেওয়ার অনুরোধ জানান।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago