হবিগঞ্জ প্রেসক্লাবে অনিয়মের প্রতিবাদ ও সংস্কারের দাবি সাংবাদিকদের

হবিগঞ্জ প্রেসক্লাবের চলমান সংকট ও দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়মের প্রতিবাদে এবং ক্লাব সংস্কারের দাবিতে সরব হয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ।

মঙ্গলবার দুপুরে ‘দিনরাত’ কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এই সংস্কারের দাবি জানান তারা।

সভার শুরুতেই হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের অন্যতম সদস্য মরহুম সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রেসক্লাবকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে নানা অনিয়ম চালিয়ে আসছে। প্রকৃত সাংবাদিকদের ক্লাবের বাইরে রেখে নিজেদের মনগড়া সদস্যপদ দেওয়ার প্রতিবাদ জানান তারা। বক্তাদের মতে, বিতর্কিত সিদ্ধান্তের কারণে গত প্রায় দুই বছর ধরে প্রেসক্লাব কার্যত অচল অবস্থায় রয়েছে।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে দুটি পক্ষের কমিটি ও পাল্টা কমিটি ঘোষণার ঘটনায় জেলার সচেতন মহল ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কারের দাবি চলমান থাকা অবস্থায় গোপনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া অতীতে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমস্যার সমাধান না করে বহিরাগতদের মাধ্যমে জোরপূর্বক ক্লাবের তালা ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সেই জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজক পরিস্থিতি কাম্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সমাধানের লক্ষ্যে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে প্রেসক্লাব পুনর্গঠন করাই তাঁদের প্রধান লক্ষ্য।

‘আমার সংবাদ’ ও ‘ডেইলি পোস্ট’ এর জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

১. মীর আব্দুল কাদির: আমার সংবাদ, ডেইলি পোস্ট।
২. সহিবুর রহমান: দৈনিক প্রভাকর, আরটিভি, আজকের পত্রিকা।
৩. মো. আব্দুল হান্নান টিপু: দৈনিক বাংলাদেশ সমাচার।
৪. কাজল সরকার: এখন টেলিভিশন।
৫. জাহাঙ্গীর রহমান: নাগরিক টেলিভিশন।
৬. সাইফ হাসান: দৈনিক খোয়াই।
৭. এখলাছ আহমেদ প্রিয়: দীপ্ত টেলিভিশন।
৮. আব্দুর নুর বাবুল: দৈনিক গণমুক্তি।
৯. মো. রিপন মিয়া: দৈনিক পল্লী বাংলা।
১০. রেজাউল করিম খাঁন: দৈনিক ভোরের আকাশ।
১১. নিরাঞ্জন গোস্বামী শুভ: চ্যানেল ওয়ান।
১২. শাহিদুর রহমান বেলাল: আনন্দ টিভি।
১৩. সৈয়দ সালিক: সময়ের আলো।
১৪. মো. রুবেল মিয়া: দৈনিক প্রভাকর।
১৫. সাইফুল ইসলাম: ডেইলি মুসলিম টাইমস।
১৬. নিশাত আহমেদ আলফু: চ্যানেল এস।
১৭. মো. রহমত আলী: দৈনিক স্বদেশ বিচিত্রা।
১৮. এসকে শাহিন: সকালের সময়।
১৯. বোরহান উদ্দিন রুবেল: স্বদেশ প্রতিদিন।
২০. জুয়েল চৌধুরী: বাংলাদেশের আলো।
২১. সিরাজুল ইসলাম জীবন: দৈনিক আমার বার্তা।
২২. এম. এ রাজা: দৈনিক ভোরের ডাক, এনপিবি।
২৩. হাবিবুর রহমান শাওন: দৈনিক ঢাকার ডাক।
২৪. আল আমিন খান: এটিএন নিউজ।
২৫. এ এইচ রুবেল: হবিগঞ্জের বানী।
২৬. এম এ জলিল: দৈনিক জনতা।
২৭. জি কে ইউসুফ: দৈনিক সকাল বেলা।

হবিগঞ্জ প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago