স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয় রয়েছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “আপনারা দেখেছেন নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সংবাদমাধ্যমেও তেমন কোনো অভিযোগ ওঠেনি। অথচ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বায়তুল মোকাররম এলাকায়। যারা পরিস্থিতি ঘোলাটে করে জনসম্পৃক্ত কর্মসূচিগুলোতে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।” তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, স্বৈরাচারের অবশিষ্টাংশ এখনো বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তারেক রহমান তাঁর বক্তব্যে দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই বাংলাদেশ আমাদের সবার শেষ ঠিকানা। আমাদের বিদেশে কোনো ঠিকানা নেই। যেহেতু এই দেশই আমাদের পরিচয়, তাই একে আমাদেরকেই গড়ে তুলতে হবে।” তিনি জনগণকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় যোগ দেওয়ার আগে বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী সন্তোষে অবস্থিত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে দুপুরে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ঐতিহাসিক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

2 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

3 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

15 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

16 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

17 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

18 hours ago