চুয়াডাঙ্গায় ট্রাক থামিয়ে চালককে জিম্মি করে টাকা ছিনতাই।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চলন্ত ট্রাক থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে চালক ও তার সহযোগীকে জিম্মি করে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কের পাঁচকবর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ট্রাকচালক আসমত আলী ও তার সহযোগী বিপ্লব হোসেন জানান, কুষ্টিয়া থেকে বালু নিয়ে তারা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় গিয়েছিলেন। বালু খালাস করে ফেরার পথে তারা সদর উপজেলার পাঁচকবর এলাকায় পৌঁছালে বিপাকে পড়েন। ওই এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণ কাজ চলায় বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। বৃষ্টির কারণে কর্দমাক্ত নিচু রাস্তায় ট্রাকটি আটকা পড়লে তারা সেটি উদ্ধারের চেষ্টা করেন। এসময় ৭-৮ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহত চালক আসমত আলী জানান, ডাকাতদলের তিনজনের হাতে ধারালো দা ছিল। তারা প্রথমে টাকা দাবি করে, দিতে অস্বীকৃতি জানালে দা’র উল্টো পিঠ দিয়ে তার মাথায় আঘাত করে এবং গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে প্রাণভয়ে ট্রিপের জন্য রাখা ১৯ হাজার টাকার কথা স্বীকার করলে ডাকাতরা তা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। আহত চালককে গড়াটুপি বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে স্থানীয় তিতুদহ ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বলেন, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। কর্দমাক্ত রাস্তায় ট্রাকটি আটকে থাকার সুযোগে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং অভিযুক্তদের শনাক্তে কাজ করছি।”

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ট্রাকচালক ও তার সহযোগীকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের ঘটনাটি তারা অবগত আছেন। এখনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Rokonuz Zaman

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago