তারেক রহমানের সেই চিঠির কথা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক:

মনের মাঝে তুমি’ সিনেমায় অভিনয় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

সম্প্রতি বেসরকারি চ্যালেনের একটি শো ‘তারকার আড্ডা ২০২৬’ এ এসে এমনটাই জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেসময় সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখতে যান। সিনেমাটিদেখে মুগ্ধ হয়ে শুভেচ্ছাস্বরূপ একটি চিঠি পাঠান।

অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি।

সেসময়ের কথা স্মৃতিচারণ করে পূর্ণিমা আরও বলেন, চিঠিটা পড়ে দৌড়ে মার কাছে নিয়ে যাই তাকে দেখাই।

প্রসঙ্গত ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। এরপর একটানা কাজ করে উপহার দেন একাধিক সুপারহিট সিনেমা।

Rokonuz Zaman

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago