নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু হয়।
উপজেলার বানিয়াজান গ্রামের একটি অস্থায়ী কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।
স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার দেশের ২০টি জেলার ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে আটপাড়া উপজেলা অন্যতম। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ২১ দিন টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান।
তিনি জানান, নির্ধারিত প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে। অভিভাবকদের সন্তানদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বানও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরীসহ অন্যরা।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…