৪ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ২.৪০মিনিটের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলা আওয়ামী লীগের নেতা তাপস ব্যানার্জীর একাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অবস্থানরত ভাড়াটিয়া কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
কেন্দুয়া পৌরসদরের শান্তিবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ব্যানার্জি বাড়ির একটি ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে উক্ত আগুন দ্রুত পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করায় তা সম্ভব হয়ে ওঠেনি।পরবর্তীতে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ-কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এসময় আগুন নেভাতে এসে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রুহি, গণমাধ্যম কর্মী সালমানসহ আরো অনেকে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…