স্থানীয় মৎস্য বিভাগের রহস্যজনক নীরবতার সুযোগে রাতের আঁধারে চলছে ইলিশ নিধনের মহোৎসব।

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রমের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে মা ইলিশ নিধন। অভিযোগ উঠেছে, স্থানীয় মৎস্য বিভাগের রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে জেলেরা রাতের আঁধারে নির্বিচারে ইলিশ শিকার করছে। এতে চরম হুমকির মুখে পড়ছে ইলিশের প্রজনন লক্ষ্যমাত্রা।
স্থানীয় সূত্রে ও সরজমিনে দেখা গেছে, মেঘনা নদীর তজুমদ্দিন সংলগ্ন বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকেই শত শত নৌকা নিয়ে জেলেরা নদীতে নেমে পড়ছে। বিশেষ করে চৌমুহনী ঘাট, স্লুইস ঘাট, ও কাটাখালী সংলগ্ন এলাকায় রাতভর চলে জাল ফেলার ব্যস্ততা। দিনের বেলায় নদী কিছুটা শান্ত থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যায় দৃশ্যপট।
এর ফলে মা ইলিশের পাশাপাশি প্রচুর জাটকা ও অন্যান্য প্রজাতির পোনা মাছও ধ্বংস হচ্ছে।
গভীর রাতে নদী থেকে ইলিশ ধরে এনে ভোরের আলো ফোটার আগেই গোপনে কতিপয় অসাধু চক্র এই মাছগুলো মজুত করে পার্শ্ববর্তী বিভিন্ন হাট-বাজারে কৌশলে সরবরাহ করছে।এমনকি তজুমদ্দিনের শশীগঞ্জ বাজারের ও প্রকাশে ইলিশ বিক্রয় করতে দেখা যায়।
​স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযান পরিচালনার কথা থাকলেও বাস্তবে নদীতে প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। স্থানীয় বাসিন্দারা জানান ​”আমরা দেখছি রাতভর জেলেরা মাছ ধরছে, কিন্তু তাদের ধরার কেউ নেই। প্রশাসনের এমন নীরবতা আমাদের অবাক করছে। এভাবে চলতে থাকলে আগামীতে নদীতে মাছের আকাল দেখা দেবে।”
​এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। জনবল সংকটের কারণে অনেক সময় সব এলাকায় একযোগে অভিযান চালানো সম্ভব হয় না।তবে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

নুরুন্নবী রাসেল, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

2 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

3 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

15 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

16 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

17 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

18 hours ago