দুর্নীতি আর শোষনের আখড়ায় পরিণত হয়েছে নরসিংদীর রায়পুরা সাব-রেজিষ্ট্রি অফিস। রায়পুরায় সাব-রেজিস্ট্রার শামস রাফি ও অফিস সহায়ক লিটন এবং দলিল লেখক সমিতি সম্মিলিত ভাবে ব্রিটিশদের ন্যায় শোষন করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
জানা যায়, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রায়পুরা।জমি রেজিস্ট্রি করতে প্রথমে জমির মূল্যের উপর সরকারী কোষাগারে নির্ধারিত ফি ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে জমাদানের পর দলিলটি রেজিষ্ট্রির লক্ষ্যে এজলাসে উপস্থাপন করা হয়।
দলিলটির জমির মূল্য, সরকারী ফিসাদি ও প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহকারী নিয়ম মাফিক চেক করার কথা।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, অফিস সহকারিকে কোন কাজকর্ম না করিয়ে অফিসে স্থানীয় এ্যাকস্ট্রা মোহরার ও অফিস সহায়ক লিটন যাবতীয় কাজকর্ম সম্পন্ন করেন। সাব- রেজিস্টার দলিল লেখক সমিতির যোগ সাজসে লাখ প্রতি ১০০ টাকা দলিল প্রতি সেরেস্থা বাবত ৩৫০০-৫৫০০ টাকা।ক্ষেত্রে বেদে যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এছাড়া অফিস ফি এর নাম করে দলিল গ্রহীতার কাছ অতিরিক্ত আরও ২০০০ টাকা হাতিয়ে নেন।যা পরবর্তীতে কোরবানির ঈদের পূর্ব মূহুর্তে দলিল লেখকরা এককালীন উত্তোলন
করেন।আর এই সব লেনদেন হয় অফিস সহায়ক লিটন মিয়ার মাধ্যমে।এই হিসেবে দৈনিক লক্ষাধিক অবৈধ টাকা লেনদেন হচ্ছে। শুধুমাত্র সাবকবলা ও হেবা ঘোষণা ও দনের ঘোষণা বায়না এই শ্রেণির দলিলের ক্ষেত্রে এ লেনদেন হয়।বাকী অন্যসব এওয়াজ, বিলএওয়াজ হেবা, আম মোক্তার, বণ্টন, চুক্তিসহ দলিল লেখক সমিতি এবং এস.আর’র সহিত গোপন বৈঠকের মাধ্যমে বে-সরকারী ফি নির্ধারন করে নিতে হয়। যা পরবর্তীতে তুলে ধরা হবে।
অবিকল নকলের ফি সরকারীভাবে প্রতি পাতা ৭৫ টাকা করে ৫ পাতা একটি দলিলে ৩৭৫ টাকা, রেভিনিউ স্ট্যান্ড বাবদ ২০০ টাকা, জরুরী দলিলের ক্ষেত্রে আরও ৫০ টাকা অতিরিক্ত ফি সহ মোট ৬২৫ থেকে ৭০০ টাকা হলেও সর্বনিম্ন ২০০০ টাকা। এর উপরে যার কাছ থেকে যত নিতে পারে।দৈনিক ৫০-৭০ টি অবিকল নকল দলিল বাবদ সেই ক্ষেত্রে প্রায় ৮০ হাজার টাকা অবৈধ লেনদেন হয় ।
অফিস সহায়ক লিটন, মোহরার শৈলাস বাবু, রায়পুরা দলিল লেখক সমিতি ও সাব রেজিস্ট্রার এই অবৈধ টাকা ভাগ বন্টণ করে নিচ্ছেন। এতে করে সাব রেজিষ্ট্রার, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, অফিস ষ্টাফরা দিন দিন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। অপর দিকে জমির
ক্রেতা ও বিক্রেতা গণ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, জমির শ্রেণি পরিবর্তন ও মূল্যায়নে অনিয়মের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রারের নির্দেশে দলিল লেখকরা জমির প্রকৃত শ্রেণিকে গোপন করে ‘ডোবা’, ‘নাল’ বা ‘পতিত’ হিসেবে দেখিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করছেন। এতে ‘ক্রেতা লাভবান, অফিসার খুশি এবং অফিস ও সমিতি ম্যানেজ’ হলেও রাষ্ট্র তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
অনুসন্ধানে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২০২৩ সালে সাটিরপাড়া মৌজাস্থিত ১৩২ শতাংশ ভূমি রেজিস্ট্রির জন্য ১ কোটি টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক লিটন। জমির মালিক প্রবাসী নাজমুল হোসেন বাদল গং তাদের সম্পত্তি বিক্রি করতে চাইলে ক্রেতা সাধন চন্দ্র সূত্রধর সাব-রেজিস্ট্রার জবা মন্ডলের সঙ্গে যোগাযোগ করেন। সাব-রেজিস্ট্রার তাকে লিটনের সাথে কথা বলতে বলেন। পরবর্তীতে লিটনের প্রতিনিধি দলিল লেখক মাইদুল কাগজপত্র দেখে ১ কোটি টাকা দাবি করেন। মোটা অঙ্কের এই ঘুষ দিতে অপরাগতা প্রকাশ করায় পরবর্তীতে ভুক্তভোগীরা অন্য উপজেলার মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করতে বাধ্য হন।
জালিয়াতির হাত থেকে রক্ষা পায়নি ভূমি অফিসের রসিদও। অভিযোগ রয়েছে, লিটনের যোগসাজশে চরসুবুিদ্ধ ইউনিয়ন ভূমি অফিসের জাল খাজনা রসিদ ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রি করেছেন দলিল লেখক আমির। বিষয়টি ভূমি উপ-সহকারী কর্মকর্তার নজরে এলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে অবহিত করেন। পরে কম্পিউটার চেকিংয়ের মাধ্যমে রসিদটি ভুয়া বলে প্রমাণিত হয়।
রায়পুরার বর্তমান সাব-রেজিস্ট্রার শামস রাফি ছাত্রজীবনে মেধাবী এবং কর্মজীবনের শুরুতে একজন ব্যাংকার হিসেবে পরিচিত থাকলেও তার বর্তমান কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শরীয়তপুরের পূর্ববর্তী কর্মস্থলেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। বর্তমানে রায়পুরায় যোগ দেওয়ার পর অসাধু চক্রের সঙ্গে মিলে তিনি আরও শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
সাধারণ জনগণের অভিযোগ, দলিল প্রতি অতিরিক্ত অন্তত ৫ হাজার টাকা আদায় করা লিটনের নিত্যনৈমিত্তিক ব্যাপার। টাকা না দিলে ফাইল আটকে রাখা বা অযৌক্তিক বিলম্ব করা হয়। বিশ্লেষকদের মতে, একই পদে বছরের পর বছর বহাল থাকার ফলেই এই কর্মকর্তারা জবাবদিহিতা এড়ানোর ঢাল তৈরি করতে পেরেছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পরিচালনা এবং কঠোর প্রশাসনিক নজরদারি এখন সময়ের দাবি।
রায়পুরা সাব-রেজিস্ট্রি অফিসের এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং কারা এর নেপথ্য কারিগর—তা নিয়ে বিস্তারিত থাকছে আগামী পর্বে।
[চলবে…]
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…