মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি কর্তৃপক্ষের দাবি, এই হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে চালানো এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে বলা হয়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা দল তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে একই দিনে বাহরাইনেও অনুরূপ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি সেবা বিভাগ।
কুয়েতের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এতে জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বারবার হামলার শিকার হচ্ছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় পূর্বেও বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাত্রী টার্মিনালেও আঘাত লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। প্রতিদিনের মতো সতর্ক সংকেত ও হামলার ঘটনায় কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…