বাহুবলের মিরপুরে মহিলা কলেজের সামনে ময়লার স্তূপে ভোগান্তিতে পথচারী, নীরব প্রশাসন

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইজ্জতনগর এলাকার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন স্থানে ময়লার ভাগাড় ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। পানি জমা হয়ে থাকায় প্রায় ৫ শ একর জমিতে বিগত ৩ বছর যাবত ফসল করতে পারছেন না কৃষকরা। এই সমস্যাগুলো বর্তমানে এলাকাবাসীর নিত্যদিনের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও তা নিয়ে কোন পদক্ষেপ দেখা যায়নি  ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর ইউনিয়নের  গুরুত্বপূর্ণ এলাকা হলো ২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর,স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসা।  সাধারণ মানুষের আনাগোনা বেশি। তবে  ওয়ার্ডটিতে পানি নিষ্কাশনের  ভালো কোন ব্যবস্থা নেই, তেমনি জায়গায় জায়গায় রয়েছে ময়লার ভাগাড়। অসংখ্য পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের ময়লার উটকো গন্ধ এলাকা জুড়ে। খালের পানি নিষ্কাশন বন্ধ থাকায় সব সময় রাস্তায় পচা পানি জমে থাকে। ময়লার স্তূপের ওপর কুকুর, শূকর, কাক ও বিভিন্ন ধরনের পাখি খাবার খাচ্ছে। দুর্গন্ধে নাক চেপে চলাচল করছেন পথচারীরা। এছাড়া বৃষ্টি হলে হাঁটু  পানি জমে থাকে, ফলে জনগণ চলাচল করতে পারেন না।
উপজেলার একমাত্র মহিলা কলেজ ও পশ্চিম জয়পুর সহ প্রায় ৫০ টি গ্রামের প্রবেশপথে অবস্থিত মিরপুর  চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব  শামছুল হক মাষ্টার সাহেবের বিশাল বিল্ডিং আর এই বিলাসবহুল বিল্ডিংয়ে  প্রায় ৪শত ভাড়াটিয়া প্রতিদিন শত শত পলিতিনের ব্যাগে করে ময়লা ফেলছেন পানি নিস্কাশনের একমাত্র এই ড্রেনটিতে। ফলে ড্রেনটির উপরে ময়লার স্তুুপ সৃষ্টি হয়ে ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারনে পানি নিস্কাশন বন্ধ রয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকায় খোলা ময়লার ভাগাড়ের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানিয়রা।  খোলা ময়লার ভাগাড়ের কারণে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে ফলে শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষ অ্যাজমা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছেন । অনেক পরিবার বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
স্থানীয় এক ভাড়াটিয়া স্কুল শিক্ষক বলেন, এত দুর্গন্ধ যে ঘরে বসে খেতে পারি না। শ্বাসকষ্ট হয়, খাওয়ার সময় উটকো গন্ধে অস্থির হয়ে যাই।
আরেক বাসিন্দা সিরাজ মিয়া বলেন, ময়লার ভাগাড়ের কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব সারাবছর লেগেই থাকে। বর্ষাকালে সমস্যা আরও বেড়ে যায়।
প্রশাসনের নজরদারীর অভাবে প্রশাসনিক ব্যবস্থাপনার এমন দুরবস্থা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত খোলা ময়লার ভাগাড় অপসারণ ও খালের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসন সূ দৃষ্টি দিবেন।।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago