রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে হাজিরহাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আট মাসের কারাদণ্ডপ্রাপ্ত মো. লিখন মিয়া, জুয়া খেলার অপরাধে দণ্ডিত মো. রফিকুল ইসলাম এবং মাদক সেবন মামলার আসামি মো. শাহিনুর ইসলাম।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করছে। ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…