নেত্রকোনার মোহনগঞ্জে স্বজনের ঘর থেকে সাড়ে তিন বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত অঙ্কিত বর্মন উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। সাগর বর্মন সপরিবারে ঢাকায় থাকেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত। মাত্র এক সপ্তাহ আগে দাদি বিশুকা রানীর সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল অঙ্কিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় অঙ্কিত। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়িতে অঙ্কিতের দাদার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরের বিছানায় তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন দাদি। দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অঙ্কিতের চাচা সোহাগ বর্মন জানান, ঘটনার সময় তাঁরা বাড়ির আশপাশেই কাজ করছিলেন। হঠাৎ এই নৃশংস ঘটনায় পরিবার স্তব্ধ হয়ে পড়েছে। তাঁরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
মোহনগঞ্জ থানার ওসি জানান, হত্যার রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সুকুমার বর্মনের পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…