জাপান গেলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

গত রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টোকিওতে আগামী ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এশীয় অঞ্চলের শান্তি, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এর আগে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিসহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন। গত বছরের মে মাসেও তিনি জাপানে অনুষ্ঠিত নিক্কেই ফোরামে অংশ নিয়ে দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ড. ইউনূসের এবারের যাত্রা যথাযথ প্রটোকল অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago