উলিপুরে আফনান ফাউন্ডেশনের পক্ষ ঈদ উপহার হিসেবে ১৭ হাজার সেট পোশাক বিতরণ

“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।”এই মহান বাণীকে সামনে রেখে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মহান উদ্দেশ্যে, গ্লাক্সি এপারেলস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আফনান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুর আলমের পক্ষ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ২১০ টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে ১৩ মার্চ ১৭ হাজার পিস সেট পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছেলের জন্য ২ পিসের জোব্বা ও পায়জামা সেট ও মেয়েদের জন্য ২ পিসের বোরখা ও হিজাব সেট প্রদান করা হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার ৪০ টি মাদ্রাসায় ঈদের পোশাক দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলম জানান, মহান আল্লাহ পাককে রাজি খুশি ও মাদ্রাসা বাচ্চাদের ঈদ আনন্দ দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের এসব জনসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ছেন উলিপুর বাসী।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago